Hiển thị các bài đăng có nhãn COVID-19 NEWS. Hiển thị tất cả bài đăng
Hiển thị các bài đăng có nhãn COVID-19 NEWS. Hiển thị tất cả bài đăng

Thứ Ba, 21 tháng 4, 2020

করোনার নমুনা নিতে গিয়ে রাখাইনে ডব্লিউএইচও’র কর্মী নিহত


করোনার মাঝেও থামছে না মিয়ানমারের রাখাইন অঞ্চলের কোন্দল। রাখাইন প্রদেশে সন্দেহভাজন করোনা রোগীর নমুনা নিয়ে ফেরার পথে গোলাগুলির কবলে পড়ে এবার প্রাণ হারালেন জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ডব্লিউএইচওর একজন কর্মী।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাখাইনে গোলাবর্ষণে ওই কর্মীর প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
তীব্র করোনা মহামারির মাঝে রাখাইনে প্রতিনিয়ত স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে। মিয়ানমারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১১৯ জন এবং প্রাণহানি ঘটেছে পাঁচজনের। তবেকারা ওই হামলা চালিয়েছে তা নিয়ে কোনো তথ্য জানায়নি জাতিসংঘ।
ফেসবুকে দেয়া এক পোস্টে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের কার্যালয় বলছে, সোমবার রাখাইনের মিনবায়া শহরে গোলাগুলির মাঝে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাড়িচালক পায়ে সোনে উইন মং মারা গেছেন। সিত্তে থেকে ইয়াঙ্গুনের দিকে জাতিসংঘের লোগো সম্বলিত একটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন ডব্লিউএইচওর ওই সহকর্মী।
এই হামলার দায় নিতে অস্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে তারা।

করোনায় আক্রান্ত রাঙামাটির খ্যাইনুমং মার্মার আবেগময় স্ট্যাটাস



রাঙামাটির কাউখালি উপজেলার তারাবুনিয়া এলাকার সন্তান খ্যাইনুমং মার্মা, নারায়নগঞ্জের ডায়াবেটিক সমিতি নার্সিং ইনস্টিটিউট এ কর্মরত । আর সেখানেই চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয় করোনায়। গত ৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি ।তার স্ট্যাটাসটি তুলে ধরা হলোঃ----

আমরা স্বাস্থ্য কর্মী বলে বাসায় বসে থাকতে পারিনা।তাই রোগীদের সেবায় যখন জরুরি কাজে রাস্তায় বের হতে বাধ্য হয় তখন মনে হচ্ছে রাস্তার দুই পাশ থেকে লাশের গন্ধ ভেসে আসছে।মনে হচ্ছে মৃত্যর খুব কাছাকাছি চলে আসছি।আর যতই পরিবারের মানুষের সাথে কথা বলি ততই কান্না এসেই পড়ে।আর এক্স কে খুব মিস করি।বন্ধু,বড় ভাইদের কথা মনে পড়লে খুব কান্না পায়।মনে হচ্ছে আর কারও সাথে কোনদিন দেখা হবেনা। আর পরিবারদের কথা মনে পড়লে কান্না থামাতে পারিনা।এক্সের কথাইতো আর বললাম না।এই কষ্টতাই সবসময় পেতে পেতে অভ্যাস হয়ে গেছে।ভিতরে ভিতরে চুপি চুপি রাত্রে যে কতবার কান্না করি।কতরাত যে বালিশ ভিজে,তার কোন গণনা নেই।সবচাইতে বেশি কষ্ট দেয় সেটা হচ্ছে পরিবার এত কষ্ট করে পরাশোনা করিয়ে এই পর্যন্ত নিয়ে আসল,কিন্তু প্রতিষ্ঠিত হতেই না হতে যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়।পরিবার আমার থেকে কত কিছু আশা করে।আর আমি যদি অকালে এভাবে হারিয়ে যায়।তাও আবার এমন একটি পরিস্থিতিতে। যে পরিস্থিতিতে কেউ লাশ দেখারও সুযোগ নেই। কিন্তু যখন সবার সাথে কথা বলি তখন বলি যে, কোন চিন্তা করবেন না,সব ঠিক আছে।আর সব ঠিক হয়ে যাবে।উপরওয়ালা যা করেই ভালোই করেন।ওনি সব ঠিক করে দেবেন।
#করোনার_ফ্যাক্ট_(নিজের_মনের_মধ্যে_করোনা_ভাইরাসের_অনুভূতি_নিয়ে_চিন্তা_করলাম_তাছাড়া_হালকা_জ্বর_শরীর_দুর্বল_মাথাব্যথা)।
#পারলে_সবাই_আমার_আমার_পরিবার_আমার_সব_কাছের_ও_প্রিয়_মানুষ_এবং_পৃথিবীর_সবার_জন্য_আশীর্বাদ_করবেন।
#আর_সবাই_সাবধানে_থাকবেন।
#করোনা_ভাইরাসের_প্রতিরোধে_সরকার_যা_যা_নিয়ম_করেছে_দয়া_করে_সবাই_সব_নিয়ম_মেনে_চলবেন।
#সবাই_ভালো_থাকবেন_সুস্থ_থাকবেন।



করোনার মধ্যেই খোঁজ মিলল ‘দ্বিতীয় পৃথিবী’র


বিশ্ব লড়াই করছে মহামারীর বিরুদ্ধে। কিন্তু থেমে নেই বিজ্ঞান। নাসা বলছে, অবশেষে নাকি খোঁজ মিলেছে দ্বিতীয় পৃথিবীর। আকারে একেবারে পৃথিবীর মতোই। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ থেকে এই তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। আর সেখানেই খোঁজ মিলেছে এই গ্রহের। মহাকাশবিদরা জানাচ্ছেন, এই গ্রহে নাকি রয়েছে হ্যাবিটেবল জোন। হ্যাবিটেবল জোন হল পাথুরে গ্রহের সেই অংশ যেখানে জল ধারণের ক্ষমতা রয়েছে।পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে রয়েছে ওই গ্রহ। নাসার কেপলার টেলিস্কোপের সাহায্যে যে সব গ্রহের অবস্থান এখনও পর্যন্ত জানা সম্ভব হয়েছে তার মধ্যে পৃথিবীর সঙ্গে সবথেকে বেশি মিল রয়েছে এই গ্রহটির।

গ্রহটির নামকরণ করা হয়েছে। এটি পৃথিবীর থেকে মাত্র ১.০৬ গুন বড়। পৃথিবীতে যতটা সূর্যের আলো পৌঁছায়, নতুন এই গ্রহে তার নক্ষত্র থেকে সেই আলোর ৭৫ ভাগ আলো পৌঁছায়। অর্থাৎ বিজ্ঞানীদের অনুমান তাপমাত্রাও কাছাকাছি।

২০১৮ সালে কাজ শেষ করেছে কেপলার টেলিস্কোপ। আরও নিখুঁত ভাবে বলতে গেলে ২০১৩ সালের পর থেকে মহাকাশ থেকে আর কোনও তথ্য নিয়ে আসিনি এই টেলিস্কোপ। ২০২০ সালে সামনে এলো এই নতুন গ্রহ?

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর আগেও দেখা গিয়েছিল এই ছবি কিন্তু সেখানে গ্রহটি চিহ্নিতকরণের ক্ষেত্রে সন্দেহ ছিল বিজ্ঞানীদের। এরপর ফের খতিয়ে দেখা হয়। তখনই বিজ্ঞানীরা নিশ্চিত হন যে, এটি আসলে একটি গ্রহ।


নাসার সায়েন্স মিশনের ডিরেক্টরেট অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর থমাস জারবিউকেন বলেন, এই আবিষ্কারে আসা যাচ্ছে যে তারাদের ভিড়ে লুকিয়ে আছে এক দ্বিতীয় পৃথিবী।

গত জানুয়ারিতে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ইন্টার্নশিপ করতে আসা ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী পৃথিবী থেকে বহুদূরের এমন এক গ্রহের খোঁজ দিয়েছে, যে দুটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) মিশনে শিক্ষানবিশি করতে এসে উলফ কুকিয়ার নামের ওই শিক্ষার্থী এই গ্রহটি আবিষ্কার করেন বলে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার এ টিইএসএস মিশন আমাদের সৌরজগতের বাইরের অনেক গ্রহের খোঁজ দিতে ভূমিকা রেখেছে।

তাদের সর্বসাম্প্রতিক আবিষ্কারের কৃতিত্বে ভাগ বসিয়েছে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে শিক্ষানবিশি করতে আসা কুকিয়ার। 


Thứ Bảy, 18 tháng 4, 2020

করোনায় আক্রান্ত রাঙামাটির মেয়ে ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার আবেগময় স্টাটাস


রাঙামাটি: করোনায় আক্রান্ত হয়েছেন, রাঙামাটির মেয়ে ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। তিনি কিশোরগঞ্জ এর ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।


মরণঘাতি করোনায় আক্রান্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি গত ১১এপ্রিল তার টাইমলাইনে আবেগঘন একটি স্টাটাস দিয়েছেন। তার দেওয়া স্টাটাসটি হুবহু তূলে ধরা হলো-


মৃত্যু ভয়??
না আমার নেই।
আমি ভেঙে পড়িনি।
ভেঙে পড়েছে আমার পরিবার। যারা আমাকে অনেক ভালবাসে। যারা আমার ছুটির পথ চেয়ে দিন গুনছে প্রতিটা মুহুর্ত। যারা দূর থেকে আমার কার্যক্রম দেখে টেনশন করে।
ভেঙে পড়েছে আমার দাদী যে বয়সের ভারে বিছানায়, যে কিনা ছোটবেলায় মায়ের মৃত্যুর পর মায়ের ভূমিকা পালন করেছেন। দিনরাত চোখের পানি ফেলে সৃষ্টিকর্তার কাছে আমার জন্য প্রার্থনা করে যাচ্ছেন।
ভেঙে পড়েছে তারা যাদের পড়ালেখার খরচ আমার আয়ের উপর নির্ভর করে।
সবার মত আমিও আমার পরিবারের কাছে সবচেয়ে প্রিয়। আমার জন্য তাদের খারাপ চিন্তাও আমাকে কষ্ট দেয়। তেমনি আমিও চাই আমার পরিবার ভাল থাকুক, সুস্থ থাকুক।
ভাল থাকুক প্রিয় দেশ।
ভাল থাকুক পুরো পৃথিবী।

Thứ Sáu, 17 tháng 4, 2020

বাঘাইছড়িতে আইসোলেশনে থাকা আরেকজনের মৃত্যু।

বাঘাইছড়িতে আইসোলেশনে থাকা আরেকজনের মৃত্যু।


রাঙামাটির বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ১৮ বছরের এক তরুণ মারা গেছে। সে শ্বাস কষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে ১৫ এপ্রিল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শুক্রবার (১৭ এপ্রিল)  চট্টগ্রাম নেওয়ার পথে সে মারা যায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহমেদ।

তিনি আরও জানিয়েছেন, ‘শরীরে করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে তাকে আইসোলেশনে রেখেছিলাম। পরদিন ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রামে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তবে শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ‘আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠিয়েছি। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।’
এদিকে রোগীর বড় ভাই নাঈম উদ্দিন জানিয়েছেন,  চট্টগ্রাম নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা গেছে তার ভাই।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাঙামাটি শহরের রূপনগর এলাকার ৫৫ বছর বয়সী আরেকজন রোগী রাঙামাটি সদর হাসপাতালের আইসোলেশনে মারা যান। তার আসা তার রিপোর্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে।

Thứ Tư, 15 tháng 4, 2020

COVID-19 CORONAVIRUS UPDATE

Coronavirus Cases:

2,004,383
COVID-19 CORONAVIRUS  UPDATE

Deaths:

126,811

Recovered:

485,303


ACTIVE CASES
1,392,269
Currently Infected Patients
1,340,673 (96%)
in Mild Condition
51,596 (4%)
Serious or Critical
Show Graph
Jan 22Jan 29Feb 05Feb 12Feb 19Feb 26Mar 04Mar 11Mar 18Mar 25Apr 01Apr 0801M2MFeb 03 Currently Infected: 19,561
Show Statistics
CLOSED CASES
612,114
Cases which had an outcome:
485,303 (79%)
Recovered / Discharged
126,811 (21%)
Deaths
Show Graph

Popular Posts

Magix Vegas Pro 17.0.0.452 Free Download Magix Vegas Pro 17.0.0.452 Free Download includes all the necessary files to run perfectly on your ...