Thứ Năm, 16 tháng 4, 2020

গ্রাফিক্স ডিজাইন কি, কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন?

গ্রাফিক্স ডিজাইন কি, কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন?

গ্রাফিক্স ডিজাইন করা অনেক জটিল কাজ, প্রায় সবাই এটা শিখতে পারে না। বেশ কিছু কঠিন বিষয় আগে মাথায় এবং হাতে আনতে হবে তারপর কাজটি হয়তো সহজ হবে। তাই শুরু থেকে সবগুলো অংশকে মনোযোগ সহকারে বুঝতে হবে। চলুন শুরু করা যাক. .
যদি কেউ প্রশ্ন করে “আমি কিভাবে একটি গ্রাফিক্স ডিজাইন করবো?” সে আসলে জানতে চেয়েছে “কিভাবে আমি একটি লোগো ডিজাইন করব?”  অথবা “কিভাবে আমি একটি ওয়েব সাইট ডিজাইন করবো?”  বা “কিভাবে আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি?” আবার “আমি কিভাবে একটি চলমান গ্রাফিক্স ডিজাইন তৈরী করবো?” এই প্রশ্নটি আরো অনেক রকম হতে পারে।
গ্রাফিক্স শব্দটির অর্থ ড্রইং। গ্রাফিক্স শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। গ্রাফিক্স শব্দটির অর্থ আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা।
গ্রাফিক্স ডিজাইন এর শুরুতে যা জানতে হবে। বর্তমানে গ্রাফিক্স ডিজাইন বলতে আমরা সেই সব চিত্র কর্মকে বুঝি যা পরবর্তীতে মূলত ছাপার জন্য তৈরি করা হয়ে থাকে। তবে প্রযুক্তির প্রয়োজনে গ্রাফিক্স ডিজাইন শুধুমাত্র ছাপার গন্ডি পেরিয়ে বহুদূর চলে এসেছে। গ্রাফিক্স ডিজাইন এর একান্তই অন্তর্ভুক্ত বিষয় গুলি হচ্ছে – ডিজিটাল সাইন,  ক্যালেন্ডার,  টাইপোগ্রাফি,  ব্রোশিয়োর,  ওয়েব সাইট ডিজাইন ইত্যাদি।
চলুন আরো একটা শব্দের সাথে পরিচয় করিয়ে দিই ডেস্কটপ পাবলিশিং। একটি কথা মনে রাখতে হবে ডেস্কটপ পাবলিশিং এবং গ্রাফিক্স ডিজাইন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সংক্ষেপে যদি বলি, ডেস্কটপ পাবলিশিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার এবং সফটওয়্যার ব্যবহার করে মুদ্রণ, ওয়েব, পুস্তিকা, বই, ব্যবসায়ীক কার্ড, ওয়েব পেজ হিসাবে মোবাইল ডিভাইসের জন্য ফরম্যাট, নথি উৎপাদন, গ্রিটিং কার্ড, ইত্যাদি তৈরি করা হয়।
লক্ষণীয়:
*গ্রাফিক ডিজাইন একটি সৃষ্টিশীল শিল্প যার পূর্ব শর্ত দৃষ্টি নন্দন হওয়া।
*মনে রাখতে হবে Final Output কি?  Print না Video?  শুরুতেই নির্ধারণ করে নিতে হবে-কি করবো? কাদের জন্য করবো? কিভাবে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করবো ?
গ্রাফিক্স ডিজাইন  সফটওয়্যার বিনা মূল্যে ডাউনলোড করুন।

0 nhận xét:

Đăng nhận xét

Popular Posts

Magix Vegas Pro 17.0.0.452 Free Download Magix Vegas Pro 17.0.0.452 Free Download includes all the necessary files to run perfectly on your ...